Ads

Remembrance

আজ ৫ ডিসেম্বর । ৫ জুন থেকে ৫ ডিসেম্বর । ৬ মাস কেটে গেল আমার ইলোনা কে ছাড়াই । কিভাবে কাটাচ্ছি জানিনা। তবে প্রতি মুহূর্তে প্রতিটা নিঃশ্বাসে আমি তোমাকে মিস করছি ,খুব মিস করছি মা। তোমার কথা, তোমার হাসি ,তোমার দুষ্টামি ,তোমার মেজাজ। প্রতিদিন তোমার স্কুল ডিউটি , কোচিং ডিউটি, বাস্কেট বল প্রাকটিস, শপিং এর আবদার, বাইরে রেস্টুরেন্ট এ খাবার বায়না, ফ্রেন্ডের বাসায় দাওয়াত এ যাবার আবদার ইত্যাদি । কত ব্যাস্ততায় কাটিয়েছি তোমাকে নিয়ে। তুমি ছিলে আমার ছোট বাচ্চা। তোমার চঞ্চলতায় আমার ঘর মুখর থাকত। ছুটির দিনগুলো বাসায় থাকলে তোমরা ভাই বোন মিলে আমাকে টেনে বসাতে লুডু, দাবা ,বোর্ড গেম, আরও কতো কি খেলা !! আজ তুমি নেই,তাই আমাদের জীবন থেকে আনন্দ হারিয়ে গেছে । তোমার বই খাতা, বিছানা , পড়ার টেবিল , তোমার বাস্কেট বল , জুতা , স্যান্ডেল,পোশাক,কসমেটিক ইত্যাদি সব কিছু আগের মতই আছে । আমার প্রিন্সেস, সব আমি গুছিয়ে রেখেছি তুমি যেভাবে পছন্দ কর সেভাবেই রেখেছি ।





 যদি কোনদিন তুমি চলে আস তবে তোমার জিনিস এলোমেলো আছে বা মিসিং হয়েছে , এটা দেখে যেন কষ্ট না পাও। আমরা তোমাকে অনেক ভালবাসি মা। তোমাকে হারিয়ে আমরা যে আজ নীরব হয়ে গেছি মা। শুধুই কান্না আর কান্না। আমার ঘরে এখন আর কেও হই চই করেনা, গান গায় না,বাসায় কোন মিউজিক বাজেনা। অথচ আগে এসব খুব চলত । পাশাপাশি নামাজ পড়া ,দোয়া পড়া, পবিত্র কোরআন পাঠ এসবও হত ।মহান আল্লাহ যে তোমাকে সব রকম গুণ আর যোগ্যতা দিয়ে আমার কাছে পাঠিয়েছিলেন। এখন শুধু তোমার জন্য দিন রাত দোয়া করা হয় মা। তুমি ভাল থাক,মহান আল্লাহ তোমাকে অনেক ভাল রাখুন। আমার প্রিন্সেস এর জন্য সবার কাছে এই দোয়া চাই ।

No comments

Powered by Blogger.