Feeling Mridu in Falgun
গতবছর পহেলা ফালগুন এবং পরের দিন ভালবাসা দিবসের ছবি।এইতো সেদিনের ঘটনা।ফালগুনের কয়েকদিন আগে ওর হলুদ এই ওড়না টি আমার মেঝ ভাবীর বোন ভারত থেকে এনে আমার ইলোনা কে ঊপহার দিলেন।ইলোনা তো দেখেই খুব খুশি।কদিন পরেই ফালগুন,এটা ব্যবহার করতে পারবো।আর ভালবাসা দিবসে যে শাড়ী টা পড়েছে সেটা আমার বিয়ের কয়েকদিন আগে কেনা শাড়ী। ইলোনা আমার আলমারী খুলে এই শাড়ীটাই পছন্দ করলো।ও যেদিন আমার শাড়ীটা পড়ে মেকআপ নিয়ে আমার সামনে দাড়ালো তখন আমার চোখ আর বুক দুটোই ভরে গেল খুশিতে।আমি মাশাআল্লাহ ,আলহামদুলিল্লাহ বলে আমার মেয়েকে আদর করে দিলাম আর মনে মনে বলেছি,কারো নজর যেন না লাগে,আল্লাহ আমার মেয়েকে সুস্থ রেখো,সুপথে রেখো,সুখী করো আর দীর্ঘ জীবী করো।গতকাল ভালবাসা দিবস আর বসন্ত দিবস একসাথে হল।আমার রাজকণ্যার জীবনে আর বসন্তের আনন্দ এলোনা.আর ভালোবাসা দিবসও এলোনা।রাত ১২.০০ টায় আমাকে জড়িয়ে ধরে বলল না,'আমি তোমাকে খুব ভালবাসি।' তুমি না বললেও আমি বলছি.'আমি তোমাকে খুব ভালবাসি ।'❤️❤️


No comments