Eid becomes blur for us. This is remain and will not bring joy for us.
দেখতে দেখতে এক বছর পার হয়ে গেল । আবার ঈদের দিন এল।এই দিনগুলো কিভাবে গেছে সেটা শুধু আমিই জানি আর জানেন মহান আল্লাহ।সারাক্ষন তোমার স্মৃতি আমাকে ঘিরে থাকে। যেদিন আমার শরীরে তোমার অস্তিত্ব জানতে পেরেছি সেদিন থেকে শুরু করে যেদিন তুমি চলে গেছ - এই ১৯ বছরে তোমাকে কেন্দ্র করে সব ঘটনা আমার মনে পড়ে।এক বছর আগেও আমাদের কত সুন্দর একটা পরিবার ছিল।গত বছর রোজার মধ্যেও তোমাকে নিয়া কত ব্যস্ত ছিলাম।একদিকে তোমার পরীক্ষার ব্যস্ততা,অন্যদিকে কেনাকাটার ব্যস্ততা।আর এবার ? প্রতিমুহূর্তে তোমার স্মৃতি জাগিয়ে বুকে কান্না চেপে রেখে দিন পার করছি মা।যখন আর চেপে রাখতে পারিনা তখন কিছুক্ষন কান্না করে হাল্কা করি নিজেকে।
ঈদের চাঁদ সবার মনে আনন্দ আনে,কিন্তু এবার আমার জীবনে কান্নার ঢেউ এনেছে।আগেই প্লান করেছিলাম চাঁদ ওঠার পর মোনাজাত করবো তোমার জন্য।এ জন্য পবিত্র কোরআন শরীফ বাংলা অনুবাদসহ খতম দিয়েছি এবং চাদঁ ওঠার পরে মোনাজাত দিয়েছি।এতিম খানায় পবিত্র কোরআন খতম করিয়েছি,কিছু টাকা দান করেছি।আমার রাজকন্যার জন্য এছাড়া যে আর কিছুই দেবার নেই !!
No comments